1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মালয়েশিয়ায় প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর সতর্কবার্তা বাংলাদেশ হাইকমিশনের

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 8188 বার পঠিত
ad728

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে চরম সতর্কতা অবলম্বন, স্থানীয় আইন মেনে চলা এবং সব ধরনের গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে সম্প্রতি প্রবাসীদের সতর্ক করে এই জরুরি নির্দেশাবলী জারি করা হয়।

হাইকমিশনের নির্দেশনায় প্রবাসীদের মালয়েশিয়ার প্রচলিত আইন, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ শ্রদ্ধার সঙ্গে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মালয়েশিয়ায় বাংলাদেশের সার্বিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার গুজব, ভুয়া তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য, কিংবা উগ্রবাদ-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার, লাইক ও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েল সংঘাতের মতো স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যুতে কোনো উসকানিমূলক বক্তব্য ও প্রচারণা না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া কর্মস্থল, বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্পর্শকাতর সরকারি স্থাপনার ছবি বা ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। পাসপোর্ট, ভিসা ও ব্যাংক সংক্রান্ত ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার না করার পাশাপাশি ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত অনলাইন প্রতারণা থেকেও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728