1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 5879 বার পঠিত
ad728

সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দেওয়া বক্তব্যে তথ্যগত ত্রুটি ও অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা নাকি নিষিদ্ধের মতো। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের মাধ্যমে নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও আলেম-ওলামাদের ওপর চাপানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট বন্ধের বিষয়ে তিনি ব্যাখ্যা দেন যে, গভীর রাতে বিকট শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটায় মাদ্রাসা শিক্ষার্থীরা সাউন্ড কমাতে বলেছিল, তবে কনসার্ট বন্ধ করেনি। কিন্তু পরবর্তীতে পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং বিষয়টি গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়।

পাশাপাশি, বক্তব্য দেওয়ার সময় সিলেটের নৌকাবাইচের স্থান ভুলবশত ব্রাহ্মণবাড়িয়া বলে ফেলার বিষয়টি স্বীকার করে তিনি অনুতাপ প্রকাশ করেন। সম্পূরক প্রশ্নে সময় সীমাবদ্ধ থাকার কারণে সংসদে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি বলে জানান এই সংসদ সদস্য।

হাসনাত আব্দুল্লাহ পুনর্ব্যক্ত করেন যে, তিনি এবং তাঁর দল জুলাইয়ের সর্বজনীন আদর্শ ধারণ করেন, যা সকল ধর্মের, বর্ণের ও মতের মানুষের অধিকার নিশ্চিত করে। বাংলাদেশ এমন এক দেশ হবে যেখানে মসজিদ, মন্দির, সঙ্গীত, ওয়াজ, মাজার, কনসার্ট, মাহফিল, রথযাত্রা ও সিনেমা উৎসব—সবকিছুর সহাবস্থান থাকবে। যার যার পছন্দ অনুযায়ী মানুষ এতে অংশ নেবে এবং সরকার সবার সুরক্ষা নিশ্চিত করবে। বর্তমানে সরকার সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে দাবি করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..