1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

অর্থকষ্টে পচন ধরা প্রবীণ রনা রংদীর পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল, সুস্থতার পথে বৃদ্ধ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 8381 বার পঠিত
ad728

আর্থিক অনটন আর সঠিক চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে পায়ে মারাত্মক পচনজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দাহপাড়া গ্রামের প্রবীণ বাসিন্দা রনা রংদী (৬৫)। অবশেষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের প্রত্যক্ষ মানবিক সহযোগিতায় জীবন রক্ষা পেয়েছে এই অসহায় বৃদ্ধের।

স্থানীয় সূত্রে জানা যায়, রনা রংদী দীর্ঘদিন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় শুভানুধ্যায়ীদের একটি টিমের মাধ্যমে গত ১৪ আগস্ট তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তাঁর পায়ে রক্তনালীতে দুটি গুরুতর ব্লক ধরা পড়েছে এবং রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার কারণেই এই পচন ধরেছে।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি নিজে হাসপাতালে উপস্থিত হয়ে অসুস্থ রনা রংদীর খোঁজখবর নেন এবং চিকিৎসার যাবতীয় ব্যয়ভার নিজ কাঁধে তুলে নেন।

বর্তমানে ডেপুটি স্পিকারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রনা রংদীর সফল চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং তিনি এখন পুরোপুরি সুস্থতার পথে রয়েছেন। এ বিষয়ে কায়সার কামাল জানান, অসহায় মানুষের সেবায় এগিয়ে আসাই তাঁদের প্রধান নৈতিক দায়িত্ব এবং মানবতার কল্যাণে এই সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728