1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মোহনগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধের ২ হাজারের বেশি ব্লক লুট, দুই দিনের সময়সীমা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 7911 বার পঠিত
ad728

নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরের চরহাইজদায় বোরো ফসলরক্ষার জন্য নির্মিত স্থায়ী বাঁধ থেকে দুই হাজারের বেশি কংক্রিটের ব্লক লুটের তীব্র অভিযোগ উঠেছে। গত ১৮ আগস্ট দিনগত রাত থেকে গাগলাজুর ইউনিয়নের করাচাপুর এলাকার বাঁধটি থেকে এসব ব্লক তুলে নেওয়া শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ডিঙাপোতা হাওরের ফসল রক্ষায় ২০১৯ সালে ৩৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৫.৩ কিলোমিটার অতিঝুঁকিপূর্ণ এলাকায় এই ব্লক বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে সম্প্রতি রাতের আঁধারে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল নৌকায় করে বাঁধের ব্লক তুলে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে স্থানীয় এক বাসিন্দাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং পরদিন তাঁর মাছের আড়তে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার জেরে গত ২৩ আগস্ট মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. এনায়েত হোসেন। তবে জিডি করার পরও ব্লক চুরি অব্যাহত থাকায় ক্ষোভ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের আশঙ্কা, বাঁধ থেকে ব্লক সরিয়ে ফেলার কারণে আগামী বর্ষা বা আগাম বন্যায় বাঁধ ভেঙে হাওরের পুরো বোরো ফসল তলিয়ে যেতে পারে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের চিহ্নিত করেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে লুট হওয়া ব্লকগুলো পূর্বের জায়গায় ফেরত দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্লক ফেরত না দিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728