1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কালীগঞ্জে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, থানায় গিয়ে জামাতার আত্মসমর্পণ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 8097 বার পঠিত
ad728

গাজীপুরের কালীগঞ্জে ধারালো কুড়াল দিয়ে শ্বশুর আব্দুল মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫)। আজ শনিবার (২৯ আগস্ট) সকালে তিনি কালীগঞ্জ থানায় হাজির হয়ে অপরাধ স্বীকার করেন।

নিহত আব্দুল মজিদ মোড়ল উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মজিদ মোড়লের মেয়ে শাহানারা বেগমের সঙ্গে অভিযুক্ত মোজাম্মেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। প্রায় ১৫ দিন আগে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দিলে শাহানারা বাবার বাড়িতে চলে যান এবং আর স্বামীর সংসারে ফিরবেন না বলে জানান।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা শামীম জানান, গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বাজারে কলা নিয়ে যাওয়ার পথে জামালপুর বাজারের ভঙ্গারি পট্টি এলাকায় আব্দুল মজিদ মোড়লকে পেছন থেকে ধারালো কুড়াল দিয়ে মাথায় সজোরে আঘাত করেন মোজাম্মেল। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযানে নামলে আজ শনিবার সকাল ১০টায় মোজাম্মেল নিজে থানায় গিয়ে আত্ম সমর্পণ করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728