1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’—প্রচারণা গুজব: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 21-10-2025 ইং
  • 14701 বার পঠিত
ad728

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনলাইন সংবাদ মাধ্যমে প্রচারিতবাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতারশীর্ষক খবরটি ভিত্তিহীন গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে,

বাংলাদেশি কর্মীদের কাতারে যাওয়ার প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। বিষয়ে বিভ্রান্তিমূলক কোনো তথ্য বা গুজব প্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ভিডিওতে দাবি করা হচ্ছিল যে, কাতার বাংলাদেশি শ্রমিকদের নতুন ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বিষয়টি নিয়ে কর্মী রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, এমন কোনো সিদ্ধান্ত কাতার সরকার নেয়নি, এবং এই ধরনের গুজব বাংলাদেশ থেকে বিদেশগামী শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

মন্ত্রণালয় বলেছে,

প্রবাসী কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের জন্য কেবল সরকারি উৎস অনুমোদিত মাধ্যম অনুসরণ করুন। ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কেউ যেন আর্থিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728