রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই পূর্বাভাষে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সাথে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮০ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সমাপনী তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।