1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

‘প্রকৃত ও উৎপাদনমুখী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে’: ভূমিমন্ত্রী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 7474 বার পঠিত
ad728

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত ও উৎপাদনমুখী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা যেন বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের সমপর্যায়ে যোগ্যতা অর্জন করতে পারে, সেই প্রচেষ্টাই অব্যাহত রয়েছে।

গতকাল শনিবার (২৯ আগস্ট) নগরীর নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজটির এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং পিছিয়ে পড়া ও আর্থিকভাব অসচ্ছল পরিবারের সন্তানদের পড়ালেখা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারী শিক্ষায় অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে দেশের টেকসই অগ্রগতি সুনিশ্চিত করার নীতিতে বিশ্বাসী প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728