1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শৈশবের দুর্লভ ছবি শেয়ার করে নস্টালজিক চিত্রনায়ক ওমর সানী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 6198 বার পঠিত
ad728

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শৈশবের এক অমূল্য ও দুর্লভ সাদা-কালো ছবি শেয়ার করেছেন। পুরোনো সেই ফ্রেমে দেখা মিলেছে তাঁর প্রয়াত মা, বড় বোন, ভাগ্নি এবং খোদ এই অভিনেতার।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে আবেগঘন কণ্ঠে ওমর সানী লিখেছেন, “অনেক বছর আগের ছবি, আমি তখন ছোট। আমার মরহুমা মা তার কোলে আমার ভাগ্নি রুমা, পাশে আমার বড় বোন। মাঝখানের ছেলেটি আজকে ওমর সানী।”

ছবিটিতে দেখা যায়, পরম মমতায় মায়ের পাশে দাঁড়িয়ে আছেন ছোটবেলার ওমর সানী। পাশে রয়েছেন তাঁর বড় বোন এবং মায়ের কোলে রয়েছে ভাগ্নি রুমা। প্রিয় তারকার এমন নিষ্পাপ ও মায়াবী শৈশব রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে তাঁর প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শেকড় ও স্মৃতিকে আঁকড়ে রাখার জন্য অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..