1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মিরপুরে ডিএমপির রাতভর সাঁড়াশি অভিযান: ৫০০ অবৈধ চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন, উদ্ধার বিপুল তার!

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 6464 বার পঠিত
ad728

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার অবৈধ চার্জিং পয়েন্ট ও বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগ। ডেসকো ও ডিপিডিসিকে সাথে নিয়ে কাফরুল ও

রূপনগরের বিভিন্ন বস্তি এলাকায় পরিচালিত এ অভিযানে বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় ৫০০টি অবৈধ চার্জিং পয়েন্ট। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম।

রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য ও বিদ্যুৎ চুরি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় মিরপুর জুড়ে রাতভর চলেছে পুলিশের চোখধাঁধানো সাঁড়াশি অভিযান।

কাফরুল স্টাফ কোয়ার্টার সংলগ্ন পকেট বস্তি থেকে শুরু করে রূপনগরের ঝিলপাড়, চলন্তিকা ও টিনশেড বস্তি— কোনো স্পটই বাদ পড়েনি এই অভিযানে। ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার-এর

প্রত্যক্ষ তত্ত্বাবধানে একযোগে মাঠে নামে সংশ্লিষ্ট থানা পুলিশ, পিওএম ফোর্স এবং ডেসকো ও ডিপিডিসির টেকনিক্যাল টিম।

অভিযানে হাতেনাতে ধরে ফেলা হয় একাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ। বিচ্ছিন্ন করা হয় ৫০০টি চার্জিং পয়েন্ট ও ১০টি অবৈধ সংযোগ। এছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৭০ কেজি ওজনের প্রায় ২০০ মিটার বৈদ্যুতিক তার, ৩টি চার্জিং

অ্যাডাপ্টার এবং একাধিক মিটার।

অভিযানে উপস্থিত ছিলেন এসি ট্রাফিক-পল্লবী জোন, এসি ট্রাফিক-মিরপুর জোন, এসি ট্রাফিক-দারুসসালাম জোন এবং পুলিশ পরিদর্শক শওকতসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় সম্পদ অপচয় রোধে আগামীতেও ডিএমপি ট্রাফিক মিরপুর বিভাগের এমন ঝটিকা ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..