1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

হাজারীবাগে লিফটের ফাঁকা জায়গায় পড়ে সাবেক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 6242 বার পঠিত
ad728

রাজধানীর হাজারীবাগে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগ টালি অফিস মোড়ের সুলতানগঞ্জ এলাকার একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।

মুহূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার মূল বিবরণ ও আইনি অবস্থা:

  • ঘটনার বিবরণ: নিহতের পরিবার ভবনের ৭ম তলায় বসবাস করত। প্রতিদিনের মতো সকালে হাঁটার জন্য বের হলে এই দুর্ঘটনা ঘটে। ভবনের নির্মাণশ্রমিকরা লিফটের ফাঁকা স্থানে শিক্ষককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

  • হাসপাতালের তথ্য: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..