1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবানের পাল্টা হামলা, নিহত ৫৮ পাকিস্তানি সেনা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 12-10-2025 ইং
  • 14306 বার পঠিত
ad728

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় পাকিস্তানের চালানো বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে তালেবান বাহিনী। এতে কমপক্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের কর্মকর্তারা।

আফগান তালেবান সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তবর্তী পাকিস্তান সেনা চৌকিগুলোর ওপর ভারি অস্ত্র রকেট হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান, যা গত কয়েকদিন ধরে আফগান ভূখণ্ডে হামলা চালাচ্ছিল।

সম্প্রতি পাকিস্তান সরকার দাবি করে, আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে জঙ্গি হামলা চালানো হচ্ছে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী কাবুলসহ আফগানিস্তানের কিছু এলাকায় বিমান ড্রোন হামলা চালায়, যাতে নারী শিশুসহ সাধারণ মানুষ হতাহত হয়।

তালেবান প্রশাসন এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করে এবং পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয়।

এই সংঘর্ষের ফলে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা উভয় পক্ষকে সহিংসতা পরিহার করে সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

আফগান সরকারের মুখপাত্র বলেছেন, “আমাদের ভূখণ্ডে আগ্রাসনের বিরুদ্ধে তালেবান যোদ্ধারা উপযুক্ত জবাব দিয়েছে। পাকিস্তানকে আমাদের সীমান্ত সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728