1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 6129 বার পঠিত
ad728

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে হোয়াটসঅ্যাপ সুবিধা সংবলিত মোবাইল নম্বর ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 


গত ২৫ আগস্ট অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা দেওয়া হয়।


এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়সমূহে ডিজিটাল মনিটরিং সিস্টেম অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিং করার ব্যবস্থা রয়েছে।


লক্ষ্য করা যাচ্ছে যে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারে উপযোগী নয়, তাদের নম্বরটি হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দ্বারা আবশ্যিকভাবে পিডিএসে আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..