1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 31-08-2026 ইং
  • 4264 বার পঠিত
ad728

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৫৬ শিশু আক্রান্ত হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গজনিত কারণে ৬ জন মারা গেছে।

পরিসংখ্যান ও সার্বিক চিত্র:

  • দৈনিক আক্রান্ত ও ভর্তি: গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ৯৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৬২ জন শিশু আক্রান্ত হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১১২ জন।

  • ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর হিসাব: চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশু প্রাণ হারিয়েছে। ফলে এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

  • মোট আক্রান্তের সংখ্যা: ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৩১২ জন। মোট চিকিৎসাপ্রাপ্তদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..