বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি, ভবিষ্যতেও যাবে না। জনগণের ভোটের মাধ্যমেই দলটি ক্ষমতায় এসেছে এবং আসবে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে র্যালী পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, “বিএনপি জনগণের দল। আমরা কখনও ষড়যন্ত্র, বিদেশি প্রভাব বা অস্বচ্ছ চ্যানেলের মাধ্যমে ক্ষমতায় যাইনি। জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের ক্ষমতার উৎস। অতীতে যেমন জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছি, ভবিষ্যতেও জনগণের ভোটেই আবার ক্ষমতায় ফিরব।”
তিনি বলেন, “যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে, তারা জনগণের আস্থা হারায়। বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দল— আমরা সবসময় নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার গঠন করেছি।”
তিনি দাবি করেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, এবং বিএনপিই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

