1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বাড়িভাড়া ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে শিক্ষকদের আন্দোলন, দফায় দফায় সংঘর্ষ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 12-10-2025 ইং
  • 14364 বার পঠিত
ad728

বাড়ি ভাড়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের আটক করার পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে। হঠাৎ পুলিশের অভিযান শুরু হলে চারদিকে ছড়িয়ে পড়েন আন্দোলনরত শিক্ষকরা।

সংঘর্ষের পর কিছু শিক্ষক আবারও প্রেস ক্লাব এলাকায় ফিরে এসে অবস্থান নেন। অন্যদিকে, আরেকটি দল শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন।

পুলিশ জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও জনদুর্ভোগ কমাতে সাময়িকভাবে কিছু শিক্ষককে আটক করা হয়েছিল, পরে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, "বর্তমান বাজারদরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোর কারণে আমরা পরিবার নিয়ে চরম দুরবস্থার মধ্যে আছি। বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।"

তারা ঘোষণা দিয়েছেন, সরকার দাবি পূরণ না করলে দফায় দফায় কর্মসূচি চালিয়ে যাবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728