1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস’: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 4492 বার পঠিত
ad728

দেশের গণতন্ত্রকামী সাধারণ জনগণই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যাবতীয় রাজনৈতিক শক্তির মূল উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, বিএনপি কেবল একটি দল নয়, বরং এটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অবিরাম সংগ্রামের নাম।

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) প্রদত্ত এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাণীতে তিনি দলের সব স্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান রমনা বটমূল প্রাঙ্গণে বিএনপি প্রতিষ্ঠা করেন, যা ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল চালুর মাধ্যমে মানুষের ব্যক্তিস্বাধীনতা ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সেখান থেকে রাষ্ট্র পরিচালনায় এসে জিয়াউর রহমান নিষিদ্ধ দলগুলোর রাজনীতি ফিরিয়ে দিয়ে বহুমাত্রিক বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির মরহুমা চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, তাঁর অনন্য সাধারণ নেতৃত্ব ও জনপ্রিয়তার শক্তিতেই বিএনপি প্রতিটি ঘরে ঘরে আস্থার স্থান তৈরি করতে পেরেছিল। পাশাপাশি গণতন্ত্র রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গকারী ও নির্যাতিত নেতাকর্মীদের অবদানও তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, যখনই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তখনই জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসান ঘটিয়ে সাম্প্রতিক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও বিএনপির ওপর আস্থা রেখেছে।

তারেক রহমান আশ্বস্ত করে বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জনগণের এই ভালোবাসার প্রতিদান দেওয়া হবে। দেশের গণতান্ত্রিক ধারা, অর্থনৈতিক সমৃদ্ধি ও জনগণের অধিকার অক্ষুণ্ণ রাখতে বিএনপির প্রতিটি নেতাকর্মী আগামী দিনেও নিজেদের নিবেদিত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..