মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন গাজা ‘শান্তি শীর্ষ সম্মেলনে’ যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম-এল-শেখে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আনুষ্ঠানিকভাবে মোদির এই সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করেনি।
প্রতিবেদনে বলা হয়, গাজা পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি স্থাপনের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, মিশর, ফ্রান্স, জার্মানি, সৌদি আরবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, ভারত এই ধরনের কূটনৈতিক উদ্যোগে অংশ নিলে মধ্যপ্রাচ্য অঞ্চলে তার প্রভাব ও ভূমিকা আরও জোরদার হবে। তবে মোদির উপস্থিতি না থাকলে দিল্লির অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।
এদিকে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা পরিস্থিতিকে "মানবিক সংকট" বলে উল্লেখ করেছেন এবং বলেন, “এখন সময় একসঙ্গে কাজ করার, শান্তি স্থাপনের।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

