1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ইরাকের কাছে ৮০ কোটি ডলারের সামরিক হেলিকপ্টার বিক্রিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 5803 বার পঠিত
ad728

ইরাকের কাছে ৮০ কোটি (৮০০ মিলিয়ন) মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার এবং আনুষঙ্গিক সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সামরিক সহায়তার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে।

পেন্টাগনের চুক্তি অনুযায়ী, বিশ্বখ্যাত মার্কিন বিমান ও অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেল-টেক্সট্রন’ এই প্রকল্পের প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করবে। প্রস্তাবিত চুক্তির অধীন বেল ৪১২ইপিএক্স ও বেল ৪০৭এম মডেলের উন্নত প্রযুক্তির সামরিক হেলিকপ্টার পাবে ইরাকি বিমান বাহিনী।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম কৌশলগত অংশীদার ইরাকের সামরিক সক্ষমতা জোরদারে এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে। মধ্যপ্রাচ্যে নিজেদের জাতীয় নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ন রাখার পাশাপাশি ওয়াশিংটনের বৈদেশিক নীতি বাস্তবায়নেও এটি সহায়ক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই সরঞ্জাম ও হেলিকপ্টার যুক্ত হলে ইরাকি সশস্ত্র বাহিনী বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা সংকট কার্যকরভাবে সামাল দিতে পারবে। প্রধানত দেশটির বিমান বাহিনীর রোটারি-উইং পরিবহন ব্যবস্থা, আকাশ থেকে নজরদারি ও নিখুঁত দূরপাল্লার হামলা চালানোর সামর্থ্য বহুগুণ বৃদ্ধি পাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728