1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 4930 বার পঠিত
ad728

ব্যাটিংয়ে খানিকটা ধীরগতি থাকলেও দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বড় জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

গতকাল সোমবার (৩১ আগস্ট) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণের মুখে পড়ে ১৭.৩ ওভারে মাত্র ৫৮ রানেই অলআউট হয়ে যায় ইন্দোনেশিয়া।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইন্দোনেশিয়া প্রথম ২.৪ ওভারে ১৯ রান তুলে ভালো শুরুর আভাস দেয়। তবে এরপরই মারুফা-নাহিদাদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। দলটির কেবল একজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। টাইগ্রেসদের হয়ে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার ২টি এবং ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জুয়াইরিয়া ফেরদৌসের (৮) উইকেট হারায় বাংলাদেশ। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন দিলারা আক্তার (২৭) ও সোবহানা মোস্তারি। পরবর্তীতে অধিনায়ক জ্যোতি ১০ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে সোবহানা খেলেন ৪২ বলে ৪০ রানের কার্যকর ইনিংস।

শেষের দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো অপরাজিত ৩১ (১৮ বল) রানের ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা, যা জয় নিশ্চিত করতে যথেষ্ট প্রমাণিত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..