1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ পৌঁছানোর আগে পাতায়ায় পতিতাবৃত্তি রোধে পুলিশের চিরুনি অভিযান

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 4727 বার পঠিত
ad728

টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পাতায়ায় বিশ্রাম ও বিনোদনের জন্য আসছে মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। প্রায় ৫ হাজার মার্কিন নাবিক ও সেনার আগমনকে কেন্দ্র করে শহরটিতে অনৈতিক কর্মকাণ্ড রোধে এবং অবৈধ পতিতাবৃত্তি বন্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।

আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের লেম চাবাং বন্দরে দুটি সহায়ক নৌযানসহ রণতরীটি নোঙর করার কথা রয়েছে।

দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করা হাজার হাজার সেনার উপস্থিতিতে পাতায়ার পর্যটনকেন্দ্র ও নাইটলাইফগুলোতে অনৈতিক বাণিজ্য বৃদ্ধি পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে জনপ্রিয় বিচফ্রন্টগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং গত সপ্তাহে পরিচালিত অভিযানে ইতোমধ্যেই সন্দেহভাজন ৪০-৫০ জনকে আটক করা হয়েছে।

পাতায়া পুলিশের প্রধান আনেক স্রাথংইয়ু জানান, অবৈধ যৌন ব্যবসার বিস্তার রোধে আইনপ্রয়োগকারী সংস্থা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, থাইল্যান্ডে আইনত পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও পাতায়ায় তা দীর্ঘদিন ধরেই উন্মুক্তভাবে চলে আসছে।

গত বছরের নভেম্বরে সান দিয়াগো ছেড়ে আসা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে নিযুক্ত ছিল। সমুদ্রে দীর্ঘ অবস্থানের কারণে জাহাজে থাকা সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যের অবনতি সংক্রান্ত খবর সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও পাতায়ার মেয়র পোরামাসে এনগামপিচেস মার্কিন সেনাদের আগমনকে স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন; যেখানে প্রতিটি সেনা দিনে গড়ে ১ হাজার থেকে ৩ হাজার বাথ খরচ করতে পারেন। তবে একই সাথে গবেষকরা বিপুল পর্যটকের কারণে যৌন নিপীড়ন ও রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ার বিষয়ে সতর্ক করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..