সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন - পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ইস্যুটি আগামী জাতীয় সংসদের ওপর ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "সংখ্যানুপাতিক ব্যবস্থার বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। আমরা মনে করি, এটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত। জনগণের প্রতিনিধিরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।"
এ সময় তিনি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনকে বিএনপি বৈধ মনে করে না বলেও উল্লেখ করেন।
মতবিনিময় সভায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়ে মতামত প্রদান করেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

