1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জুবায়েদের শেষ অনুরোধেও মন গলেনি বর্ষার: পুলিশ তদন্ত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 21-10-2025 ইং
  • 13586 বার পঠিত
ad728

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা। হত্যার আগে জুবায়েদ তার কাছে প্রাণ ভিক্ষা চাইলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম।

তিনি বলেন,

"জুবায়েদ হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। তার ছাত্রী বর্ষার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকলেও সেদিন সে কোনো সহানুভূতি দেখায়নি। বরং সে হত্যার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিল এবং হত্যাকারীদের সহায়তাও করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"

পুলিশ জানায়, ঘটনার দিন জুবায়েদ আরমানিটোলার একটি বাসায় টিউশনিতে গিয়েছিলেন। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার পর দুই যুবক দৌড়ে পালিয়ে যায়।

পুলিশের দাবি, জুবায়েদ হত্যায় সরাসরি জড়িতদের মধ্যে একজন বর্ষার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, এবং পূর্ব থেকে তাদের মধ্যে ত্রিমুখী সম্পর্কের জটিলতা ছিল।

হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বর্ষাও রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দিনের শোক ঘোষণা করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728