1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

তক্ষশিলা বিদ্যালয়ে ‘সংস্কৃতিই জাগরণের প্রথম সূর্য’ শীর্ষক চিত্রাঙ্কন উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 6992 বার পঠিত
ad728

ক্যানভাসে শিশুদের চোখে দেখা বাংলাদেশ, ইতিহাস ও আগামীর স্বপ্নের চিত্র এঁকে রাজধানীর তক্ষশিলা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণিল চিত্রাঙ্কন উৎসব। শনিবার (২৯ আগস্ট) ‘২৭ ধানমন্ডি’-র উদ্যোগে এবং তক্ষশিলা বিদ্যালয়ের সহযোগিতায় ‘সংস্কৃতিই জাগরণের প্রথম সূর্য’ শীর্ষক চিত্রাঙ্কন উৎসব-২০২৬ আয়োজিত হয়।

রাজধানীর ১০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ভয় কাহারে’ সঙ্গীতের মাধ্যমে যৌথভাবে উৎসবের সূচনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম এবং ২৭ ধানমন্ডির ফজলুল কবীর তুহিন।

প্রতিযোগিতার বিষয় ও পুরস্কার বিবরণী:

  • ক-বিভাগ (১ম-৩য় শ্রেণি): বিষয়— ‘হৃদয়ে আঁকা বাংলাদেশ’

  • খ-বিভাগ (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি): বিষয়— ‘আমার আঁকায় অমর যাঁরা’

  • গ-বিভাগ (৭ম-১০ম শ্রেণি): বিষয়— ‘ছোট হাতে বড় শপথ’

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি শিশুর হাতে সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তিন বিভাগে মোট ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন খ্যাতনামা চিত্রশিল্পী মনিরুজ্জামান, কিরীটী রঞ্জন বিশ্বাস ও শামসুল আলম আজাদ।

তক্ষশিলা বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম এবং আয়োজনের উদ্যোক্তা ফজলুল কবীর তুহিন উভয়েই উল্লেখ করেন, শৈশব থেকে সংস্কৃতি ও দেশপ্রেমের চর্চার সুযোগ পেলে শিশুরা ভবিষ্যৎ জীবনে মানবিক ও সংবেদনশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..