1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

২৪ ডলারের বেশি দরে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 8809 বার পঠিত
ad728

সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ ও শিল্প খাতের বিদ্যুৎ ও গ্যাস সংকট মেটাতে প্রতি এমএমবিটিইউ ২৪ ডলারের বেশি দরে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তর্জাতিক কোটেশন আহ্বান (আরএফকিউ) প্রক্রিয়ায় সরকারি ক্রয় বিধিমালা-২০২৫ অনুযায়ী প্রস্তাবটি উত্থাপন করলে চূড়ান্ত বিবেচনার পর কমিটি তা মঞ্জুর করে।

অনুমোদিত এলএনজি আমদানির তথ্য:

  • প্রথম কার্গো (পোসকো ইন্টারন্যাশনাল, দক্ষিণ কোরিয়া): আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ধরা হয়েছে ২৪.৬২৫ ডলার।

  • দ্বিতীয় কার্গো (টোটাল এনার্জিস, যুক্তরাজ্য): ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছাবে। এই কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দর ধরা হয়েছে ২৪.২৫ ডলার।

বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং পোশাক, ইস্পাত ও কেমিক্যাল শিল্পসহ দেশের উৎপাদনমুখী খাতগুলোর ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে সেপ্টেম্বর মাসের জন্য এ জরুরি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..