ঢালিউডের অমর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জারির পর এবার তাদের অবস্থান শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
রমনা থানার ওসি ওমর ফারুক জানান,
“দ্রুতই অভিযুক্ত আসামিদের আইনের আওতায় আনা হবে। আমরা তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি।”
মামলার তদন্ত কর্মকর্তা আরও জানিয়েছেন, বিভিন্ন তদন্ত সংস্থা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের গতিবিধি নিরীক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরকে সুষ্ঠুভাবে আদালতে হাজির করা সম্ভব হবে।
সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

