1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদান স্মরণে জাহিদ খানের কৃতজ্ঞতা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-09-2026 ইং
  • 3195 বার পঠিত
ad728

দীর্ঘ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের অসামান্য অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি জাহিদ খান। 


সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা ব্যক্ত করেন। 


​তিনি লিখেছেন, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের অবস্থান হওয়ায় ওয়াশিংটন ডিসি ছিল বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং মৌলিক মানবাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের একটি প্রধান কেন্দ্র। একটি ডেমোনস্ট্রেশনের ডাক পেলেই প্রবাসীরা নিজেদের কাজ, পরিবার ও ব্যস্ততা পেছনে ফেলে বিভিন্ন স্টেট থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডিসিতে এসে যোগ দিতেন।


​বিশেষভাবে 'ওয়াশিংটন ডিসি বিএনপি টিম'-এর নেতাকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে জাহিদ খান লিখেন, অনেকে নিজেদের গুরুত্বপূর্ণ চাকরি ও ব্যক্তিগত কাজ উপেক্ষা করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে উপস্থিত ছিলেন। তাদের একমাত্র লক্ষ্য ছিল—বাংলাদেশের মানুষ যেন তাদের হারানো ভোটাধিকার ফিরে পায়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করার সুযোগ পায়।


​আন্দোলনে অংশ নেওয়া ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেটের সহযোদ্ধা ও প্রবাসীদের সালাম ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "দেশের প্রতি ভালোবাসার টানে তারা যে সময়, শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, ইতিহাস তাদের এই অবদান চিরকাল মনে রাখবে।"

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..