আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওসের (Axios) প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে চালানো ব্যাপক বিমান হামলার অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনী দেশটির দুটি সরকারি তেলবাহী ট্যাংকরে হামলা চালিয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চালানো এই সামরিক পদক্ষেপের মধ্য দিয়ে হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী সমুদ্রসীমায় বাণিজ্যি জাহাজ এবং মার্কিন বাহিনীর ওপর তৈরি হওয়া ইরানি হুমকি প্রতিহতের মার্কিন কৌশল আরও জোরালো রূপ নিয়েছে।
প্রতিবেদন ও মার্কিন সামরিক বিবৃতির মূল বিষয়সমূহ নিচে তুলে ধরা হলো:
‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ কৌশল:
আইআরজিসি ঘাঁটিতে সুনির্দিষ্ট আঘাত: মার্কিন সামরিক বাহিনী এক পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সফলভাবে ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত অবকাঠামো: যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, শক্তিশালী রাডার সিস্টেম, নৌঘাঁটি ও সামুদ্রিক নৌসম্পদ, সমুদ্রসীমায় মাইন স্থাপনের সামরিক সক্ষমতা এবং প্রধান যোগাযোগ কেন্দ্রসমূহকে মূল লক্ষ্যবস্তু হিসেবে ধ্বংস করা হয়েছে।