1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে?

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 05-09-2026 ইং
  • 25 বার পঠিত
ad728

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 


সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের পাশাপাশি স্প্যানিশ সংবাদ সংস্থা এএফইও অধিনায়ক হিসেবে রোমেরোর নামকে অন্যতম সম্ভাব্য বিকল্প হিসেবে উল্লেখ করেছে।


মেসি ও নিকোলাস ওতামেন্দির অনুপস্থিতিতে এর আগে কয়েকবার আর্জেন্টিনার হয়ে অধিনায়কত্ব করেছেন রোমেরো। রক্ষণভাগের এই খেলোয়াড় গত কয়েক বছর ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। মাঠে নেতৃত্বের পাশাপাশি ড্রেসিংরুমেও তাঁর প্রভাব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


২৮ বছর বয়সী রোমেরো সম্প্রতি টটেনহ্যাম হটস্পার ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন তিনি। আতলেতিকোর ওয়েবসাইটেও রোমেরোকে অভিজ্ঞ ও নেতৃত্বগুণসম্পন্ন ডিফেন্ডার হিসেবে বর্ণনা করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..