1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-09-2026 ইং
  • 2089 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বড় ধরনের বিঘ্নের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ার পাশাপাশি ঊর্ধ্বমুখী রয়েছে অপরিশোধিত তেলের দাম।


সোমবার (৭ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলার ছাড়িয়ে গেছে।


রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (GMT) ভোর ৫টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৭৯ সেন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭.০৭ ডলারে দাঁড়ায়।


এদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ৮০ সেন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.২৮ ডলারে উঠেছে।


এর আগে গত সপ্তাহে জুলাইয়ের পর তেলের বাজারে সবচেয়ে বড় সাপ্তাহিক দরবৃদ্ধি দেখা যায়। ওই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ২৮ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৪৮ ডলারে পৌঁছায়। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের দামে অতিরিক্ত ঝুঁকি-প্রিমিয়াম যুক্ত হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..