1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালির বিশেষ কলাম : রাজনীতির পাঠশালা নিয়ে আমার স্বপ্ন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-09-2026 ইং
  • 2356 বার পঠিত
ad728



এক স্বপ্নের পেছনে ছুটছি আমি। তা নিয়ে রাত-দিন একাকার। নিভৃতে থাকছি না। নিয়মিত প্রকাশ করছি নিজের ভাবনা, চিন্তা, মনন ও পঠন। 


বাংলাদেশের প্রায় প্রথম সারির সব নেতাই জানেন আমি প্রশিক্ষিত রাজনীতিক কর্মী গঠনে কাজ করে যাচ্ছি। এ কাজে সক্রিয় হওয়ার পর দেখতে পাই বাস্তবতা ভিন্ন। 


খেয়াল করছি সবাইকে যার যার নিজের রাজনীতি টিকিয়ে রাখার জন‍্য, গ্রুপিং লবিং, পার্টনারিং, কন্ট্রোলিং নিয়ে এত ব‍্যস্ত থাকতে হয় যে আগামী প্রজন্মের রাজনীতি নিয়ে ভাবার সময় কারো নেই। 


আমার কাজের অভিজ্ঞতা থেকে দেখছি সবাই মুখে মুখে আন্তরিক কিন্তু দলের পজিশন নিয়ে সবাই ভীত। বাড়তি কাজ করার সাহস কেউ পান না। 


রাজনৈতিক প্রশিক্ষণ শুধু রাজনীতি শেখানোর জন্য নয়; একজন মানুষকে ক্ষমতার রাজনীতি থেকে সেবার রাজনীতিতে রূপান্তর করার জন্য রাজনৈতিক প্রশিক্ষণ অপরিহার্য। গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন নেতৃত্বে আসে জ্ঞান, নৈতিকতা, সহমর্মিতা, জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। 


তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু দক্ষ রাজনৈতিক কর্মী তৈরি করা নয়, বরং মানবিক নেতা তৈরি করা—যিনি মানুষের মতামতকে সম্মান করবেন, প্রতিপক্ষকে শত্রু মনে করবেন না, নিজের ভুলের আত্মসমালোচনা করবেন এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও রাষ্ট্রের কল্যাণকে অগ্রাধিকার দেবেন। 


এ জীবনের শিক্ষা থেকে আমি জানি প্রশিক্ষণই পারে এমন নেতৃত্বের চিন্তা, চরিত্র ও সাংগঠনিক সক্ষমতা গড়ে তুলতে, যারা রাজনীতিকে বিভাজনের হাতিয়ার নয়, মানুষের জীবনমান পরিবর্তনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করবে।


বিরামহীনভাবে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি জানি না - আমি সফল হবো কিনা ? তবে হওয়াটা উচিত। চেষ্টা সৌভাগ্যের প্রসূতি। এটা আমি মানি।


কাজের ক্লান্তি আমাকে স্পর্শ করে না। বরং আমার স্পৃহাকে বাড়িয়ে দেয়। আমি সেই পথিক, পথচলাতেই যার আনন্দ।  



লেখক ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..