1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে জ্যারেড কুশনারের ভাষ্য

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-09-2026 ইং
  • 1841 বার পঠিত
ad728

চলমান যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার পেছনে হামাসের নিরস্ত্রীকরণ জটিলতাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক আলোচক জ্যারেড কুশনার। এছাড়া  ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও দায়ী বলে মনে করেন তিনি।

 

রোববার (৬ সেপ্টেম্বর) ইউক্রেনে এক সংবাদ সম্মেলনে কুশনার বলেন, হামাসকে নিরস্ত্র করা সহজ হবে না। ফিলিস্তিনি ভূখণ্ডে সংগঠনটির সামরিক সক্ষমতা ‘আমাদের কল্পনারও বাইরে’ বলেও মন্তব্য করেন তিনি।


গাজায় মানবিক সংকট নিয়ে প্রশ্নের মুখে কুশনার বলেন, উপত্যকাটি ‘অনেক দিন ধরেই দুর্দশাগ্রস্ত একটি জায়গা’। তার এই মন্তব্যকে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে সৃষ্ট ব্যাপক মানবিক বিপর্যয়কে খাটো করে দেখার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।


তিনি বলেন, ট্রাম্প প্রশাসন গাজা-সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে গাজার ভবিষ্যৎ কাঠামো বা চূড়ান্ত অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতৈক্য রয়েছে বলেও দাবি করেন তিনি।


কুশনার বলেন, ‘আমি মনে করি, গাজার চূড়ান্ত অবস্থান কী হওয়া উচিত, সে বিষয়ে আমরা ইসরায়েলের সঙ্গে একমত।’


তবে আলোচনায় অগ্রগতি না হওয়ার পেছনে ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনকেও একটি কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। কুশনারের ভাষায়, ‘তাদের নির্বাচন পরিস্থিতি বেশ অস্বাভাবিক, যা কিছু ক্ষেত্রে তাদের আচরণকে অযৌক্তিক করে তোলে। কিন্তু আমরা অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং এসব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।’


গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ও পরবর্তী রাজনৈতিক সমাধান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলার মধ্যেই কুশনারের এই মন্তব্য সামনে এলো। বিশেষ করে উপত্যকাটিতে চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে তার বক্তব্য নতুন করে বিতর্ক ও সমালোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..