1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চুল পড়া ঠেকাতে নতুন ওষুধ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-09-2026 ইং
  • 1380 বার পঠিত
ad728

চুল পড়ার চিকিৎসায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে পরীক্ষাধীন একটি ওষুধ। যুক্তরাষ্ট্রভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান ভেরাডার্মিকসের তৈরি ভিডিপিএইচএল০১ নামের ওষুধটির পুরুষদের ওপর চালানো দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। তবে ওষুধটি এখনো অনুমোদন পায়নি।


বংশগত চুল পড়ার ক্ষেত্রে চুলের গোড়া ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়। এতে চুল পাতলা ও ছোট হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে আনুমানিক ৫ কোটি পুরুষ ও ৩ কোটি নারী এ সমস্যায় ভুগছেন। প্রায় তিন দশক ধরে এ সমস্যার চিকিৎসায় নতুন কোনো অনুমোদিত ওষুধ আসেনি।সায়েন্স কিট কিনুন


ভিডিপিএইচএল০১ মূলত মুখে খাওয়ার মিনোক্সিডিলের দীর্ঘমেয়াদি কার্যকর সংস্করণ। মিনোক্সিডিল প্রথমে উচ্চ রক্তচাপের চিকিৎসায় তৈরি করা হলেও পরে এর চুল গজানোর প্রভাব লক্ষ্য করা যায়। চুল পড়ার চিকিৎসায় এটি ত্বকে ব্যবহারের জন্যও তৈরি করা হয়েছে। নতুন ওষুধটির বিশেষত্ব হলো, এতে মিনোক্সিডিল ধীরে ধীরে শরীরে ছাড়ার ব্যবস্থা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..