1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জেন-জি বিক্ষোভ: দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-10-2025 ইং
  • 14583 বার পঠিত
ad728

মাদাগাস্কারে চলমান তরুণ প্রজন্মের বিক্ষোভ সেনাবাহিনীর কিছু ইউনিটের বিদ্রোহীদের সঙ্গে যোগদানের পর প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন। রবিবার (১২ অক্টোবর) তিনি রাজধানী আন্তানানারিভো থেকে একটি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি ্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো।

মাদাগাস্কারে কয়েক সপ্তাহ ধরেই চলছিল ‘Gen Z Madagascar’ নামে পরিচিত তরুণদের নেতৃত্বাধীন গণবিক্ষোভ। বিদ্যুৎ পানির চরম সংকট, দুর্নীতি, মূল্যস্ফীতি কর্মসংস্থানহীনতার বিরুদ্ধে রাস্তায় নামে হাজার হাজার তরুণ।

আন্দোলন ক্রমেই সহিংস রূপ নেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এর মধ্যে গত সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ বিস্ফোরিত হয়।

বিরোধীদলীয় নেতা সিতেনি রয়টার্সকে বলেন,

সেনাবাহিনীর একাধিক ইউনিট প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রত্যাহার করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এর পরই রাজোয়েলিনা পালিয়ে যান।

প্রেসিডেন্ট রাজোয়েলিনা কোথায় গেছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ফ্রান্স বা দুবাইয়ে আশ্রয় নিতে পারেন।

স্থানীয় সূত্র বলছে, তিনি একটি ফরাসি সামরিক বিমানে করে রোববার ভোরে আন্তানানারিভো বিমানবন্দর ত্যাগ করেন। তার ঘনিষ্ঠদের অনেকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর রয়েছে।

প্রেসিডেন্ট দেশ ছাড়ার আগেই চলতি সপ্তাহে তিনি তাঁর সরকার বিলুপ্ত ঘোষণা করেন। এই সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক শূন্যতা বিভ্রান্তি তৈরি করেছে।

সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের কেউই এখন দেশ পরিচালনার দায়িত্বে নেই। এই শূন্যতার সুযোগে ক্ষমতা দখলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

জাতিসংঘ আফ্রিকান ইউনিয়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশ নাগরিকদের নিরাপদে চলাচলের নির্দেশনা জারি করেছে।

যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে বলেছে,

"মাদাগাস্কারে গণতন্ত্র মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি প্রস্তুতি থাকা উচিত।"

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728