1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দুর্নীতিবাজদের মনোনয়ন না দেয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-10-2025 ইং
  • 14202 বার পঠিত
ad728

দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন না দেয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আব্দুল মোমেন। তিনি বলেন, “প্রতিটি অপরাধ ও দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসূত্র থাকে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে সামগ্রিকভাবে দেশকে ভালো করা সম্ভব নয়।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক)-এর সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি ও প্রশাসনের শীর্ষ পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে দুর্নীতি দমন কঠিন হয়ে পড়ে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728