কোরআন 'অবমাননার' অভিযোগে গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সামাজিক মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে বিতর্ক ও সমালোচনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে।
পুলিশ জানিয়েছে, অপূর্বর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তার পোস্টের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে জানতেই রিমান্ড আবেদন করা হয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

