1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে গ্রেফতার ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেনসহ আওয়ামী লীগের ৯ জন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-10-2025 ইং
  • 15801 বার পঠিত
ad728

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ছাড়া আরও আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের আটজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রাজনৈতিক সহিংসতা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে শাহাদাত হোসেনের রাজনৈতিক ভূমিকা এবং তার অবস্থান বিশেষভাবে নজরে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। তাকে বর্তমানে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপি সূত্রে আরও জানানো হয়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নিষিদ্ধ সংগঠনের ব্যানারে গোপন মিটিং উসকানিমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় এই ধরপাকড় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে দাবি গোয়েন্দা কর্মকর্তাদের।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে অধিকতর তথ্য সংগ্রহ সংশ্লিষ্ট অন্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728