1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দেশে সারের কোনো সংকট নেই, বিভ্রান্তিকর প্রচারে জড়িত একটি গোষ্ঠী: ডিএই মহাপরিচালক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-10-2025 ইং
  • 15336 বার পঠিত
ad728

দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম। তিনি বলেন, “কিছু গোষ্ঠী বিভ্রান্তিকরভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে যে দেশে সারের সংকট দেখা দেবেএটি সম্পূর্ণ ভুল তথ্য।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক আরও জানান, ডিসেম্বর মাস পর্যন্ত দেশের পর্যাপ্ত পরিমাণে সার মজুত রয়েছে এবং মাঠ পর্যায়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

মো. ছাইফুল আলম বলেন, আমরা মাঠ পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করছি। কোথাও যাতে কৃত্রিম সংকট তৈরি না হয়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসন কৃষি কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও বলেন, সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে একটি শক্তিশালী নজরদারি ব্যবস্থা চালু রয়েছে এবং কৃষকদের কাছ থেকে সরাসরি অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএই মহাপরিচালক কিছু অসাধু চক্রের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেন, যারা রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে গুজব ছড়িয়ে কৃষিক্ষেত্রে অস্থিরতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দেশের কৃষকদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভয়ে চাষাবাদ চালিয়ে যান। সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728