রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, তিনি সকল নির্বাচিত প্রতিনিধির ইশতেহারের মূল বিষয়গুলো সমন্বয় করে সম্মিলিতভাবে কাজ করতে চান।
শুক্রবার
(১৭ অক্টোবর) নির্বাচনে বিজয়ের পর সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত
করেন।
ভিপি
জাহিদ বলেন,
“আমি
কোনো একটি দলের ভিপি হয়ে কাজ করতে চাই না। আমি রাকসুর সব নির্বাচিত সদস্যের
প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করব। সবার ইশতেহারে যেসব যৌক্তিক ও বাস্তবসম্মত প্রতিশ্রুতি
আছে, তা একত্রিত করে
বাস্তবায়নে কাজ করব।”
তিনি
আরও বলেন, ছাত্রকল্যাণ, আবাসন, পরিবহন ও একাডেমিক সমস্যাগুলোর
সমাধান প্রক্রিয়াকে এগিয়ে নিতে একটি সমন্বিত রূপরেখা তৈরি
করা হবে।
রাকসুর
এবারের নির্বাচন ছিল বহু প্রতীক্ষিত। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ
নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সংগঠনের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি ও ইশতেহার নিয়ে
লড়েছেন।