1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনার মধ্যেই পদত্যাগ করছেন অ্যাডমিরাল অ্যালভিন হোলসি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-10-2025 ইং
  • 62262 বার পঠিত
ad728

লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল অ্যালভিন হোলসি নির্ধারিত সময়ের দুই বছর আগেই পদত্যাগ করতে যাচ্ছেন। চলতি বছরের শেষ নাগাদ তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় এক আকস্মিক ঘোষণায় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই তথ্য জানান। পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

হেগসেথ বলেন:

অ্যাডমিরাল হোলসি অসামান্য নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তবে ব্যক্তিগত কারণেই তিনি আগেভাগে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পদত্যাগের পেছনে শুধুমাত্র ব্যক্তিগত কারণ নয়, বরং ভেনেজুয়েলা ঘিরে সাম্প্রতিক ভূরাজনৈতিক চাপ এবং লাতিন অঞ্চলে মার্কিন সামরিক কৌশলে পরিবর্তনের সম্ভাবনাই মূল কারণ হতে পারে।

গত কয়েক মাস ধরেই ভেনেজুয়েলার সীমান্তে মার্কিন নজরদারি বাড়ানো, সামরিক মহড়া নিষেধাজ্ঞা নতুন করে আরোপের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। এর মধ্যে হোলসির পদত্যাগ লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

হোলসির স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো ঘোষণা করা হয়নি। তবে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শিগগিরই একজন নতুন কমান্ডারের নাম ঘোষণা করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..