1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মিরপুরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর গার্মেন্টস থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 26-10-2025 ইং
  • 61096 বার পঠিত
ad728

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পুড়ে যাওয়া গার্মেন্টস ভবন থেকে মার্জিয়া সুলতানা (১৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার মেয়ের বাবা এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে নিখোঁজ থাকা মেয়েটির অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করেন।

ধ্বংসস্তূপের নিচে মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় মার্জিয়া ভবনের ভেতরেই আটকা পড়েছিলেন।

উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..