1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, রানওয়ে রাত ৯টা পর্যন্ত বন্ধ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 15279 বার পঠিত
ad728

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এবং ধোঁয়ার কারণে বিমান চলাচলের নিরাপত্তা বিবেচনায় বিমানবন্দরের রানওয়ে আজ রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুপুর ১টার দিকে আগুন লাগার সূত্রপাত ঘটে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দীর্ঘক্ষণ ধরে আগুনের তীব্রতা থাকায় পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা বিমান ওঠানামার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে বন্ধ থাকায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প এয়ারপোর্টে ডাইভার্ট করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ বিকেল ৩টা নাগাদ রানওয়ে বন্ধের ঘোষণা দেয়, যা রাত ৯টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

কার্গো ভিলেজে থাকা বিভিন্ন মালামাল পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা বিমান চলাচলের স্বাভাবিকতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফায়ার সার্ভিস, এয়ারপোর্ট সিকিউরিটি এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি, তবে পুরো ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এক কর্মকর্তা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728