1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

“খুপরি ঘরেই মূল বাধা, আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে” — ফায়ার সার্ভিস ডিজি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 15849 বার পঠিত
ad728

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

শনিবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

"ভবনের ভেতরে খোপ খোপ করে ছোট ছোট কক্ষ ছিল। প্রতিটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভাতে হয়েছে, যা আমাদের কাজ অনেকটা কঠিন করে তুলেছিল। তবে এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।"

তিনি আরও জানান,
আগুন যাতে আবার দাউ দাউ করে না জ্বলে ওঠে, সে জন্য এখন কুলিং অপারেশন চলছে। কিছু কিছু জায়গায় ধোঁয়া উত্তাপ রয়েছে, সেগুলো ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে।

ফায়ার সার্ভিস প্রধান জানান, কার্গো শেডের গঠন এবং বিপুল পরিমাণ দাহ্য পণ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বিজিবির সহায়তায় দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ সম্ভাব্য নাশকতা বা গাফিলতির বিষয়েও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728