ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আটজন বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার গভীর রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বিমানবন্দর এলাকা ভারী হয়ে ওঠে।
মরদেহবাহী ফ্লাইট অবতরণের সঙ্গে সঙ্গেই স্বজনদের কান্নায় ভেঙে পড়ে পরিবেশ। অনেকেই অচেতন হয়ে পড়েন। কারও ভাই, কারও স্বামী, কারও ছেলে — প্রবাসী জীবনের স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি জমানো মানুষগুলো আর ফিরলেন না জীবিত অবস্থায়।
বিমানবন্দরে স্থানীয় প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মরদেহগুলো যথাযথ আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে সহযোগিতা এবং পরবর্তীতে সরকারের ঘোষিত আর্থিক সহায়তা দেওয়া হবে।
গত সপ্তাহে ওমানের একটি হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই আট বাংলাদেশি শ্রমিক নিহত হন। দুর্ঘটনার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী অতিরিক্ত গতিসহ যানবাহনের নিয়ন্ত্রণ হারানোই এর প্রধান কারণ হতে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

