1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

গণফোরাম স্বাক্ষর করলো ঐতিহাসিক ‘জুলাই সনদ’

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-10-2025 ইং
  • 31130 বার পঠিত
ad728

দুই দিন আগে অনুষ্ঠিত ঐতিহাসিক 'জুলাই জাতীয় সনদ' অনুষ্ঠান শেষে আজ রোববার (১৯ অক্টোবর) সেই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে গণফোরাম
দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সনদে স্বাক্ষর করেন।

গণফোরামের পক্ষ থেকে জানানো হয়, “স্বাধীনতার ঘোষণাপত্রসহ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত সুস্পষ্ট রূপরেখাজুলাই সনদ’- অন্তর্ভুক্ত থাকায় গণফোরাম এতে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে।

সুব্রত চৌধুরী স্বাক্ষর শেষে বলেন:

জাতির সংকটকালে জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন।জুলাই সনদ’- জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি আছে। আমরা সে দায়িত্ব নিয়েই এতে স্বাক্ষর করেছি।

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ভোটাধিকার রক্ষায় এই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণফোরামের মতো একটি আদর্শভিত্তিক দলের স্বাক্ষর এই সনদকে আরও গণতান্ত্রিক বৈধতা দিচ্ছে।
বিশেষজ্ঞদের ভাষায়, “যত বেশি দল এই সনদে যুক্ত হবে, তত দ্রুত একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা সম্ভব হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728