1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কার্গো ভিলেজে আগুন: ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফের ঘোষণা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-10-2025 ইং
  • 62332 বার পঠিত
ad728

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তা ঘোষণা করা হয়েছে।
আজ (রোববার) এক জরুরি সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যদি আগামী তিন দিনের মধ্যে অতিরিক্ত ফ্লাইট ব্যবহার করেন, তাহলে তাদের কোনো চার্জ দিতে হবে না

শেখ বশিরউদ্দীন বলেন:

আমরা বুঝতে পারি ব্যবসায়ীদের কী পরিমাণ ক্ষতি হয়েছে। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ক্ষতিগ্রস্ত কার্গো ব্যবসায়ীরা আগামী তিনদিন অতিরিক্ত ফ্লাইটে মালামাল পরিবহনের জন্য কোনো চার্জ প্রদান করবেন না। সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ করে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ইতোমধ্যে আগুনে বহু রপ্তানি পণ্যের ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..