রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন একদিন পার হলেও পুরোপুরি নিভেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন তাদের নিয়ন্ত্রণে থাকলেও ভেতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে, যা পুরোপুরি নির্বাপণ প্রক্রিয়াকে জটিল করে তুলছে।
শনিবার আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০টিরও বেশি ইউনিট টানা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনলেও, ভেতরের কার্গো গুদামে এখনও অনেক জায়গায় তাপ ও ধোঁয়া রয়েছে।
ফলে অগ্নি নির্বাপণ কার্যক্রম এখনো পুরোপুরি শেষ হয়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান:
“ভেতরে যেসব জায়গায় আগুন ছিল, সেখানে এখনও প্রচণ্ড তাপ রয়েছে। ধোঁয়া বের হচ্ছে, তাই আমরা ধাপে ধাপে কুলিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
একদিন পেরিয়ে যাওয়ায় কার্গো সেকশনে মজুত পণ্য আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রপ্তানি-আমদানি পণ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি ও যন্ত্রপাতিরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কার্গো সেকশনে চলমান আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের মালামাল নির্ধারিত সময়ে পাঠাতে পারছে না, ফলে আন্তর্জাতিক লেনদেনেও প্রভাব পড়ছে।
ফায়ার সার্ভিস বলছে, আগুন পুরোপুরি নিভে গেলে তদন্ত শুরু হবে। ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..