1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলের হামলা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-10-2025 ইং
  • 63136 বার পঠিত
ad728

গাজার সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের নাবাতিহ অঞ্চলকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই ঘোষণা করেন, ইসরাইলি বাহিনী নাবাতিহ এলাকায়হিজবুল্লাহর অবকাঠামোলক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে হামলায় কতজন হতাহত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। লেবাননের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গাজা যুদ্ধবিরতির আওতায় থাকলেও লেবানন সীমান্তে ইসরাইল হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..