অন্তর্বর্তীকালীন সরকারকে আর দেরি না করে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,
“এই সরকারকে শুধু অন্তর্বর্তী নামে সীমাবদ্ধ থাকলে হবে না। জনগণের দাবি অনুযায়ী এটিকে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে — এখনই। সময়ের দাবি ও সংকটের বাস্তবতায় এটি ছাড়া বিকল্প নেই।”
তিনি বলেন,
“আমরা আজ স্পষ্টভাবে জানিয়েছি, একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। এজন্য প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার।”
বিএনপি মহাসচিব আরও বলেন,
“যারা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের আস্থা ফেরাতে হলে এখনই কার্যকর ও গ্রহণযোগ্য ব্যবস্থা নিতে হবে। এর জন্য সবচেয়ে জরুরি একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থা।”
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

