জাতীয় নির্বাচনকে
অবাধ,
সুষ্ঠু
ও
নিরপেক্ষভাবে
আয়োজনের
লক্ষ্যে
সরকার
সর্বাত্মকভাবে
কাজ
করে
যাচ্ছে,
জানিয়েছেন
প্রধান
উপদেষ্টা
অধ্যাপক
ড.
মুহাম্মদ
ইউনূস।
বুধবার (২২
অক্টোবর)
রাজধানীর
প্রধান
উপদেষ্টার
কার্যালয়ে
বাংলাদেশে
নিযুক্ত
জার্মান
রাষ্ট্রদূত
রুডিগার
লোটজ
সৌজন্য
সাক্ষাৎ
করতে
গেলে
তিনি
এ
মন্তব্য
করেন।
সাক্ষাৎকালে প্রধান
উপদেষ্টা
বলেন,
“জাতীয় নির্বাচন যেন জনগণের আস্থা অর্জন করে এবং প্রতিটি নাগরিক স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে— সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।”
তিনি আরও
বলেন,
সরকার
নির্বাচনের
প্রক্রিয়াকে
আন্তর্জাতিক
মানদণ্ডের
সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ
ও
স্বচ্ছ
রাখার
চেষ্টা
করছে,
যাতে
গণতান্ত্রিক
প্রতিষ্ঠানগুলো
আরও
শক্তিশালী
হয়।
জার্মান রাষ্ট্রদূত
রুডিগার
লোটজ
এ
সময়
বাংলাদেশের
চলমান
নির্বাচন
প্রস্তুতি,
গণতন্ত্রের
অগ্রযাত্রা
এবং
পারস্পরিক
সহযোগিতা
বিষয়েও
প্রধান
উপদেষ্টার
সঙ্গে
আলোচনা
করেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

